ছবি: সংগৃহীত
সারাদেশ

ত্রিশালে প্রাইভেটকার চাপায় নিহত দুই

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় প্রাইভেটকার চাপায় অটোভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন, উপজেলার কাঠাল ইউনিয়নের মৃত বক্স শেখের ছেলে আতিকুল ইসলাম (৫০) ও একই ইউনিয়নের মৃত আব্দুল গণির ছেলে সৈয়দ আলী (৪৮)।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে বৈলর-কালীবাজার সড়কের ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাসূত্রে জানা যায়, ভ্যানগাড়িটি বৈলর আসার সময় উল্টোপথ থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান অটো ভ্যানের চালক সৈয়দ আলী।

এসময়য় আশঙ্কাজনক অবস্থায় অপর যাত্রী আতিকুলকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ত্রিশাল থানার এসআই বিল্লাল হোসেন গণমাধ্যমকে জানান, এ ঘটনায় প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। প্রাইভেটকারের চালককে গ্রেফতারে অভিযান চলছে। নিহতদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এফএইচপিচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা