ছবি: সংগৃহীত
সারাদেশ

১০ কোটি টাকার আইসসহ যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দুই কেজি ক্রিস্টেল মেথ বা আইসসহ মুজিব (২০) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান।

আটক যুবক টেকনাফ থানাধীন মিঠাপানিরছড়া এলাকার সোনা মিয়ার ছেলে।

জানা গেছে, বুধবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে মুজিবের বাড়িতে অভিযান চালায় বিজিবি। এ সময় বিজিবির অবস্থান টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মুজিব। পরে তাকে ধাওয়া করে আটক করা হয়। তার দেয়া স্বীকারোক্তি মতে বাড়ির সিলিংয়ের ওপর কৌশলে লুকিয়ে রাখা দুই কেজি ওজনের ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়।

টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, উদ্ধারকৃত আইসের আনুমানিক বাজারমূল্য ১০ কোটি টাকা। উদ্ধারকৃত আইসসহ আটক যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

যে কারণে নাটকে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান

ছোটপর্দার পরিচিত মুখ সাদিয়া আয়মান। বর্তমান প্রজন্মের জনপ্রিয় এই অভিনেত্রীকে স...

ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, আহত ৭

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে ইলিশ রক্ষায় অভিযান...

ট্রুডোর সঙ্গে প্রেম, এবার মুখ খুললেন কেটি পেরি

সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সম্পর্ক নিয়ে এবার মুখ খুলেছ...

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ ওয়েলফেয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা