ছবি: সংগৃহীত
সারাদেশ

মাদককে না বললেন ২৫০ কারাবন্দী

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীতে মাদক মামলায় গ্রেফতার ২৫০ কারাবন্দী মাদককে না বলার শপথ করেছেন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা কারাগারের ভেতরে এই মাদকবিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়। ওই সময় বন্দীরা মাদককে না বলার শপথ গ্রহণ করেন।

‘মুজিববর্ষের অঙ্গীকার, মাদক করবো পরিহার’ স্লোগানে তাদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভার আয়োজন করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সভায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপ্লব কুমার মোদকসহ সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, মাদকের কারণে বেশিরভাগ সময় আইনশৃঙ্খলার অবনতি হয়। এতে পরিবারের দুর্ভোগ ছাড়াও ভোগান্তিতে পড়ে প্রশাসন। মাদকের কুফল সম্পর্কে সচেতন হতে হবে। সবাইকে সুন্দর জীবন গঠনের চেষ্টা করতে হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা