ছবি: সংগৃহীত
সারাদেশ

শিশু ধর্ষণচেষ্টায় কারাগারে বৃদ্ধ

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহ সদর উপজেলায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে সোহরাব মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (২ অক্টোবর) বিকেলে তাকে আদালতে তোলা হয়। এরপর বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতার সোহরাব মিয়া সদর উপজেলার মৃত দানেশ মিয়ার ছেলে।

জানা গেছে, গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মাছ দেখানোর কথা বলে ওই শিশুকে ঘরে ডেকে দরজা বন্ধ করে ধর্ষণচেষ্টা করেন সোহরাব মিয়া। এ সময় শিশুটি চিৎকার করলে সোহরাব তাকে ছেড়ে দেন। বিষয়টি জানাজানি হলে রাতেই ওই শিশুর অভিভাবক থানায় অভিযোগ করেন। পরে রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন জানান, মামলা করার পর শনিবার সকালে আসামিকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

অভিমানে নারীর আত্নহত্যা, ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে নাজমা খাতুন (৩৮) নামে এক নারীর...

বোয়ালমারীতে ঐতিহ্য বাঁচাতে পলো-হোঁচা দিয়ে মাছ ধরার উৎসব

একসময় বর্ষা শেষে গ্রামবাংলার নদী, খাল-বিল ও উন্মুক...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

ঢাবি দলের ২ ইভেন্টে ৩ স্বর্ণপদক লাভ

দ্বিতীয় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় ঢাকা বিশ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা