শিশু
সারাদেশ

ড্রেনের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বরগুনা: বরগুনার তালতলীতে ড্রেনের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৬ অক্টোবর) দুপুরে তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের চরপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। সৃজন বল্লব নামের বছর বয়সি

নিহত সৃজন বল্লব (৪) ওই এলাকার পান চাষি মিঠু বল্লবের ছেলে।

বাবা মিঠু বল্লব জানিয়েছেন, দুপুরে সৃজন বাড়ির পাশে খেলা করছিল। তার মাসহ অন্য নারী সদস্যরারা পানের বরজে ভিতরে কাজে ব্যস্ত ছিলেন। অনেকক্ষণ শিশুটির কোনো সাড়াশব্দ না পেয়ে শিশুটিকে খুঁজতে থাকে পরিবারের সদস্যরা। এ সময় পানের বরজের পাশের ড্রেনের পানি ঘোলা দেখে সন্দেহ হলে শিশুটির ফুফু শীখা রানি পানিতে ঝাপ দিয়ে ড্রেন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

এরপর তালতলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা