পূজা
সারাদেশ

শিবপুরে পূজা মণ্ডপে জন্য আর্থিক অনুদান প্রদান

নিজস্ব প্রতিনিধি, নরসিংদীঃ নরসিংদীর শিবপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সেবা ফাউন্ডেশন এর উদ্যোগে ৭০টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান দেয়া হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে সিরাজুল ইসলাম মোল্লা সমাজ সেবা ফাউন্ডেশন এর উদ্যোগে এ অনুদান দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ শিবপুর আসনের সাবেক এমপি আলহাজ সিরাজুল ইসলাম মোল্লা। আলোচনা সভা শেষে ৭০টি মন্ডপে ১০,৫০০ টাকা করে ৭ লক্ষ পয়ত্রিশ হাজার টাকা আর্থিক অনুদান দেয়া হয়।

পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক কৃষ্ণ গোস্বামী, উপজেলা মহিলা আওয়ামী লীগের ফেরদৌস ইসলাম, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা, শিবপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাহবুবুল আলম মোল্লা তাজুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হাসিবুল আলম ভুলু, শিবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল মিয়া প্রমুখ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা