প্রতারণা
সারাদেশ

প্রতারণা করে গরুর খামার করে ধরা পড়লো যুবক

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: ফেসবুকে ২০১৯ সাল থেকে প্রেমের অভিনয় করে নারীর কাছ থেকে সাড়ে ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এম ওয়াদুদ জিয়া নাম এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৩ অক্টোবর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এসকল তথ্য জানান।

পুলিশ কমিশনার জানান, ২০১৯ সাল থেকে রাজশাহীর কাটাখালি এলাকার এক নারীর ফেসবুকে সম্পৃক্ত হয়ে তিনি প্রতারণা করে আসছিলেন। বিভিন্ন সময় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ওই নারী ও তার পরিবারের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেয়। সম্প্রতি ভুক্তভোগী ওই নারী ডিজিটাল নিরাপত্তা আইনে প্রতারক এম ওয়াদুদ জিয়ার নামে মামলা করলে ডিবি পুলিশ তাকে মোবাইল ফোন ট্র্যাক করে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, এম ওয়াদুদ জিয়ার বিভিন্ন নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোট ৯টি আইডির সন্ধান পাওয়া গেছে। প্রতারণার অর্থ দিয়ে তিনি তার গ্রামের বাড়িতে একটি গরুর খামার করেছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা