সারাদেশ

৬ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটের নগরীর ঘাষিটুলা কলাপাড়া এলাকায় মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যু ঘটে। হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে সোমবার (১৮ অক্টোবর) রাতে। এতে ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহ্বায়ক মুজিবুর রহমানের মা সোমবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মারা যান। মায়ের দাফন কাফনের প্রস্তুতি চলাকালে রাত ২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক ছাত্রদল নেতা মুজিবুর রহমান। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুজিবুর রহমানকে মৃত ঘোষণা করেন।

নিহত মা-ছেলের জানাজার নামাজ মঙ্গলবার বাদ জোহর নগরীর ঘাসিটুলা লামাপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা