সারাদেশ

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন: কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরুর কিছুক্ষণ পরই এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটছে। এত আতঙ্ক ছড়িয়ে পড়ে ভোটারদের মাঝে।

সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট মোড়ে অবস্থিত এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে একটু পর পর বেশ কয়েক দফা ককটেল বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। এসময় আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থীই কেন্দ্রের ভেতরে অবস্থান করছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভোটাররা যাতে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করা হয়েছে।

নির্বাচনে ছয়জন প্রার্থী অংশগ্রহণ করলেও প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপির পার্থীর মধ্যে। নৌকা প্রতিকে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদে এবং ধানের শীষ প্রতিকে লড়ছে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবু সুফিয়ান। সকাল ৮টায় শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকেল ৪টা পর‌্যন্ত।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা