গ্রেফতার 
সারাদেশ

যুদ্ধাপরাধ মামলায় ৩ আসামি কারাগারে

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় যুদ্ধাপরাধ মামলায় আরও ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এরপর শুক্রবার (২২ অক্টোবর) সকালে তাদের ময়মনসিংহ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের ইটাউলিয়া গ্রামের প্রয়াত ইন্তাজ আলীরর ছেলে হাবিবুর রহমান মেনু মিয়া (৭৮), জাটিয়া ইউনিয়নের ফানুর গ্রামের প্রয়াত আব্দুল হামিদ ফকির ইমান আলীর ছেলে মো. আবদুল মান্নান (৯২) এবং সোহাগী ইউনিয়নের প্রয়াত আবদুল গফুরের ছেলে মো. আবদুল হান্নান (৬৮)।

এ নিয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আবদুল কাদের মিয়া জানান, মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা এক মামলায় ঈশ্বরগঞ্জ উপজেলার ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ওই পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা