সারাদেশ

মা ইলিশ শিকারে আটক ১০ জেলে

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের সদরপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ মাছ শিকারের দায়ে ১০ জেলেকে আটক করে ৫ হাজার টাকা করে মোট ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ অক্টোবর) ভোর রাতে উপজেলার পদ্মা নদী ও আড়িয়াল খাঁ নদে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা তাসনিয়া তাসমীম।

মৎস্য কর্মকর্তা জানান, থানা পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসনের ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলেদের কাছ থেকে ৭০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি মা ইলিশ জব্দ করে। উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ভস্মীভূত করা হয় এবং উদ্ধারকৃত মা ইলিশ সদরপুর এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারেক মাহমুদ।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা