সারাদেশ

না’গঞ্জে গুজব ছড়ানোয় যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে নাজির হোসেন ওরফে ইমরান নাজির (২৬) নামের এক যুবককে আটক করেছে র‍্যাব। শান্তিপূর্ণ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ককটেল বিস্ফোরণের গুজব ছড়িয়ে তাকে আটক করা হয়।

শনিবার (২৩ অক্টোবর) ভোরে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকা থেকে ইমরান নাজিরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর পাশা জানান, আটক যুবক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য। এর আগে তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক ছিলেন।

সদর দপ্তর আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। কুমিল্লার নানুয়ার দীঘির পাড়ের ঘটনায় সম্প্রীতি বিনষ্টের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর ও মিথ্যা অপপ্রচার করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানানো হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা