ছবি সংগৃহীত
সারাদেশ

অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, নড়াইল: নড়াইলে অস্ত্র মামলায় জাকির তালুকদার (৪৮) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ আদেশ দেন স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুন্সী মশিয়ার রহমান।

কারাদণ্ডপ্রাপ্ত জাকির তালুকদার নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামের সামছুল হক শ্যাম তালুকদারের ছেলে।

জানা গেছে, ২০১৬ সালের ১২ আগস্ট নড়াইলের নড়াগাতী থানার কান্দুরী শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে ওয়ানশুটারগান ও পাঁচ রাউন্ড শটগানের গুলিসহ জাকির তালুকদারকে গ্রেফতার করে র‌্যাব-৬ এর একটি দল। এ ঘটনায় নড়াগাতী থানায় মামলা করা হয়। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা