ছবি: সংগৃহীত
সারাদেশ

গোসল করতে দেরি হওয়ায় ছয় শিক্ষার্থীকে শাস্তি

নিজস্ব প্রতিবেদক: গোসল করতে দেরি হয়েছিলো মাত্র পাঁচ মিনিট। আর তাতেই চটে গিয়ে ছয় শিক্ষার্থীকে শারীরিক শাস্তি দিয়েছেন এক মাদ্রাসা শিক্ষক।

এঘটনায় ভুক্তভোগী ছয় শিশুর মধ্যে যমজ ভাই আবুল কালাম (৭) ও আব্দুস সালামের (৭) নাম পাওয়া গেছে। ভুক্তভোগীদের বাড়ি সাতক্ষীরা শহরের কাছাকাছি বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা শহরের লস্করপাড়ার পদ্মাপুকুর মাদ্রাসায়। যমজ দুই ভাই আশাশুনির বল্লভপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।

ভুক্তভোগী যমজ দুই ভাইয়ের অভিভাবক মো. রুহুল আমিন অভিযোগ করে বলেন, আমার দুই ছেলে এখানে আরবিতে পড়াশোনা করে। বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা সুপার আবুবকর সিদ্দীক তাদের মারধর করে। তারা গোসল করে ফিরতে পাঁচ মিনিট দেরি করেছিলো।

এর প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) একদল অভিভাবক মাদ্রাসায় এসে তাদের ছেলেকে এখানে আর পড়াবেন না বলে জানিয়ে দেন।

এঘটনায় মাদ্রাসা সুপার আবুবকর সিদ্দীক গা ঢাকা দিয়েছেন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা