ছবি প্রতীকী
সারাদেশ

ডাম্প ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন লিংকরোড এলাকায় ডাম্প ট্রাকের ধাক্কায় মাহমুদা আক্তার অরিন (৩৫) ও জান্নাতুল মাওয়া আতিফা (৫) নামে মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (১৭ নবেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

জানা গেছে, বিকেল সাড়ে তিনটার দিকে লিংকরোড এলাকায় একটি ডাম্প ট্রাক চলন্ত সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। এ সময় অটোরিকশার অপর দুই যাত্রী আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর থানার এসআই মাসুদুর রহমান এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা