সারাদেশ

যশোরে তাঁতীলীগ নেতা খুন

নিজস্ব প্রতিনিধি, যশোর: সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যশোরে তাঁতীলীগ নেতা আব্দুর রহমান কাকন (৩৫) খুন হয়েছেন।

বুধবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে মোল্লাপাড়া কবরস্থানের পাশে একটি চায়ের দোকানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এই খুনের ঘটনা ঘটে। আব্দুর রহমান কাকন শহরের বারান্দি মাল্লাপাড়া কবরস্থান এলাকার আব্দুল হামিদের ছেলে।

নিহতের মা সুফিয়া বেগম জানান, বুধবার রাত সাড়ে ১০ টার দিকে কাকন বাড়ির পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছেলেন। এ সময় একদল অজ্ঞত দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার তন্ময় বিশ্বাস বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত হয়েছে।’

জানতে চাইলে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান, আব্দুর রহমান কাকনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। কোনো পক্ষ হয় তো পূর্ব শত্রুতার জেরধরে তাকে হত্যা করতে পারে। ঘটনার পর আসামিদের আটকের জন্য পুলিশের একাধিক টিক কাজ করছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা