ছবি সংগৃহীত
সারাদেশ

শিপ্রার বিরুদ্ধে ৫১ মাদক মামলা

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চুয়াডাঙ্গার বুদ্ধিমান পাড়া থেকে শিপ্রা বেগম (৬০) নামে শীর্ষ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ নভেম্বর) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। শিপ্রার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫১ মামলা রয়েছে।

গ্রেফতার শিপ্রা চুয়াডাঙ্গার বুজরুকগড়গড়ি গ্রামের মৃত বাবুল রহমানের স্ত্রী।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, প্রথমে সীমান্তে চোরাকারবারির সঙ্গে জড়িত ছিলেন শিপ্রা বেগম। পরে মাদক ব্যবসায় যুক্ত হন। ১৯৯১ সালে প্রথম তার বিরুদ্ধে মামলা হয়। একে একে গত ৩০ বছরে তার নামে ৫১টি মামলা হয়। এসব মামলায় গ্রেফতারও হন বহুবার। ফের জামিনে বের হয়ে মাদক কারবারির সঙ্গে জড়িয়ে পড়েন তিনি।

২০১৫ সালে শিপ্রার স্বামী বাবুল মিয়া মারা যান। তিনিও একাধিক মাদক মামলার আসামি ছিলেন। তার ছেলে আলী হোসেন পাঁচ মামলার আসামি। মাদকের একটি মামলায় তিনি ৩২ বছরের সাজা ভোগ করছেন।

শিপ্রার বিরুদ্ধে ৫১ মামলার মধ্যে চার মামলায় বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে বলেও জানান ওসি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা