ছবি সংগৃহীত
সারাদেশ

তালাবদ্ধ ছিলেন মাদকাসক্ত যুবক, মিললো মরদেহ

নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর: মেহেরপুরের গাংনী থেকে নাহিদ হাসান রাজু (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বামন্দীর একটি বাড়ির তালাবদ্ধ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাজু গাংনী উপজেলার মুন্দা গ্রামের জিনারুল ইসলামের ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, রাজু মাদকাসক্ত ছিলেন। যে কারণে পরিবারের লোকজন তাকে একটি ঘরে তালাবদ্ধ করে রাখতেন। আজ দুপুরে খাবার দিতে গিয়ে রাজুর ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাজু আত্মহত্যা করেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা