সারাদেশ

নোয়াখালীতে বাড়ি হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী: নোয়াখালী পৌরসভার বিজয়ী কাউন্সিলর প্রার্থী নাসিম উদ্দিন সুনামের সমর্থক কর্মীদের বাড়ি বাড়ি হামলা প্রতিবাদে সড়ক অবোরোধ, মানববন্ধন, বিক্ষোভ ও সাংবাদিক সম্মেলন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেল ৪টায় নোয়াখালী পৌরসভার ৮ নং ওয়ার্ডে সোনাপুর মাইজদী প্রধান সড়কের উত্তর সোনাপুরে অবরোধ করে নাসিম উদ্দিন সুনামের কর্মী সমর্থকরা। প্রায় অধাঘন্টা ব্যাপী সড়ক অবরোধের ফলে জেলা শহরের প্রধান সড়কে এ সময় দীর্ঘ জানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন যানবাহনে আটকে থাকা যাত্রীরা। পরে স্থানীয় প্রশাসন এ সকল ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।

বিজয়ী কাউন্সিলর নাসিম উদ্দিন সুনাম বিকেল সাড়ে ৪টার দিকে তার নিজ বাড়ির সামনে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, কাউন্সিরর প্রার্থী মো. জাকির হোসাইন নির্বাচনে পরাজিত হয়ে এখন আমার কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হামলা, পিটিয়ে আহত করছেন।

এ পর্যন্ত ৪টি বাড়িতে হামলা করা হয়েছে। আমার আত্মীয় স্বজনদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাদেরও হুমকি ধমকি দেয়া হচ্ছে। গত ১৬ জানুয়ারি থেকে এসব ঘটনায় অভিযোগ দেয়া স্বত্বেও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এসময় তিনি আগামী ২৪ ঘন্টার মধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অন্যদিকে, সন্ধ্যা ৬টার দিকে নোয়াখালী পেসক্লাবের সহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করেন পরাজিত প্রার্থী মো. জাকির হোসেন লিখিত বক্তব্যে বলেন, গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ডালিম প্রতিকের কাউন্সিলর নাসিম উদ্দিন সুনামের নিকট হেরে যাই।

নির্বাচনের ফলাফল ঘোষনার পর থেকে বিজয়ী প্রার্থী সুনামের লোকজন আমার লোকজনের বাড়ি বাড়ি গিয়ে হামলা ও ভাঙচুর চালায়। হামলাকারিরা আমার নেতাকর্মীদের বাড়ি ছাড়া করার জন্য মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, এলাকা ছাড়ার হুমকিও দিচ্ছে অনেককে। সবশেষ ১৭ জানুয়ারি সোমবার রাত এলাকার সন্ত্রাসীরা আমার সোনাপুর ইসলামিয়া মাদ্রাসা এলাকার আমার বাড়িতে হামলা চালায়।

এ সময় তারা আমার বসত ঘরের দরজা-জানালা ভাঙচুর, ককটেল বিষ্ফোরণ করে এবং পরে বাড়ির সামনে আমার ব্যানার পেস্টুন ছিঁড়ে আগুন ধরিয়ে দেয়। ওই হামলাকারীরা মঙ্গলবার বিকেল ৫টার দিকে সোনাপুর লিংক রোডের সামনে আমার ওপর ককটেল হামলা চালায়। সোমবার রাত ও মঙ্গলবার বিকেলের ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দেবো।

অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, নিজের অপকর্ম ঢাকার জন্য তিনি আজ (মঙ্গলবার) জনগণকে ভোগান্তিতে ফেলে সড়ক অবরোধ, মানববন্ধন করেছেন। আমি নির্বাচনে পরাজিত হবার পর থেকে আমার মন ভাঙ্গা, আমি ক্লান্ত। অনাকাঙ্খিত ফলাফলে হতাশ হয়ে আমি ঘরে শুয়ে আছি। আমি কাকে হুমকি ধমকি, হামলা করবো।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম অবরোধকারীদের উদ্দেশ্য করে বলেন, কেউই আইনের উর্ধে নয়। এ বিষয়ে হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা