সারাদেশ

কবরস্থানের জায়গায় বৈদ্যুতিক খুঁটি স্থাপনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীতে একটি পারিবারিক কবরস্থানের জায়গায় বৈদ্যুতিক খুঁটি স্থাপনের অভিযোগ উঠেছে নোয়াখালী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিরুদ্ধে।

ভুক্তভোগী পরিবার এ ঘটনায় গত ৩০ ডিসেম্বর নোয়াখালী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, নোয়াখালী পৌরসভাধীন প্রধান সড়কে ও বিভিন্ন ওয়ার্ডে বৈদ্যুতিক খুঁটি স্থাপনে পিডিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রভাব খাটিয়ে এবং কবরস্থানে পাশে অবস্থিত মার্কেটের মালিক পক্ষ থেকে আর্থিক সুবিধা নিয়ে নিজেদের ইচ্ছেমত কবরস্থানের জায়গায় দুটি বৈদ্যুতিক খুঁটি স্থাপন করে।

জানা যায়, নোয়াখালীর পৌরসভার বিতরে জহুরুল হক মিয়া গ্যারেজের পশ্চিম পাশে প্রধান সড়কের ১৪৭ নং বাসায় প্রয়াত সাংবাদিক এবং নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাদেরের পারিবারিক কবরস্থানের জায়গাতে কাউকে কিছু না জানিয়ে দুটি খুঁটি স্থাপন করে চলে যায় নোয়াখালী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তা ও ঠিকাদারের লোকজন। কিন্তু এর আগে এর পাশে সরকারি জায়গায় ওই দুটি খুঁটি স্থাপনের জন্য গর্তও করা হয়। রহস্যজনক কারণে পরে তা সরিয়ে কবরের মাঝখান বরাবর জায়গায় নিয়ে আসা হয়।

এই কবরস্থানটি ১৯৫৫ সালের দিকে তৈরী করেন সাংবাদিক কাদের সাহেবের পিতা মাইজদী শহরের ব্যবসায়ী প্রয়াত আব্দুর রব ডিলার। মাইজদী শহরের সবচাইতে পুরোনো কবরের মধ্যে এই কবরটি অন্যতম যা দেশ স্বাধীনের আগে তৈরী করা হয়।

পরে খুঁটি স্থাপনের বিষয়ে জানতে পেরে, প্রয়াত সাংবাদিক আবদুল কাদেরের বড় মেয়ে রাবেয়া ফেরদাউস পপি (৩৮) গত ৩০ ডিসেম্বর লিখিত অভিযোগ দায়ের করেন নোয়াখালী পিডিবিতে। তার দাবি ছিল তাঁর বাবার কবরের সামনে থেকে খুঁটি দুটি সরিয়ে আরাফ ফার্নিচার প্লাজার সামনের সরকারি খালি জায়গায় স্থাপন করা হয়।

ভুক্তভোগী সাংবাদিকের ছোট ছেলে প্রবাসী নূর আল আহাদ জানান,আমাদের কবরের পাশে একটু ডান দিকে আরাফ ফার্নিচার নামক দোকানটি যে প্লাজাতে অবস্থিত। সেই প্লাজার সৌন্দর্য রক্ষার্থে পূর্বের ড্রয়িং অনুযায়ী ট্রান্সফরমার উক্ত স্থানে না বসিয়ে তাদের থেকে মোটা আর্থিক সুবিধা নিয়ে পিডিবির সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রফিক ও পিডিবির আরো কয়েকজন কর্মকর্তার যোগসাজশে সত্তর বছরের পুরোনো আমাদের এই পারিবারিক কবরের সামনে খুঁটি দুটি স্থাপন করেছেন আমাদের অগোচরে। খুঁটি স্থাপন করার পর সরানোর জন্য লিখিত অভিযোগ দিলে সেই জন্য ইঞ্জিনিয়ার রফিক নতুন নতুন তালবাহানা তৈরি করে অশোভন আচরণ পর্যন্ত করেছে আমার বড় বোনের সাথে। আমাদের ভূমি,আমাদের পারিবারিক কবরস্থানের জায়গাতে কিছু করতে হলে,আমাদের পরামর্শ নেওয়া উচিত ছিলো পিডিবির।

তিনি আরও অভিযোগ করে বলেন, স্বাধীনের এতগুলো বছরে আমাদের পারিবারিক কবরস্থান নিয়ে কোনো প্রকার ঝামেলা পোহাতে হয়নি। কিন্তু পিডিবি নোয়াখালীর এহেন কর্মকান্ডের কারণে প্রায় সত্তর বছরের পুরোনো এই কবরস্থানের সম্মাান হানি হয়েছে। বর্তমানে দেখা যায়, আরাফ ফানির্চারের প্লাজার সামনে বিদ্যুতের ট্রান্সফরমার আছে বসানো। আবার প্লাজার সামনের পুরো জায়গাটুকুই সরকারি। তাহলে এত সরকারি জায়গা খালি রেখে ট্রান্সফরমার অন্যদিকে সরানোর পেছনে যে অর্থনৈতিক লেনদেন জড়িত তা বুঝার আর বাকি নেই।

এবিষয়ে নোয়াখালী পিডিবি'র নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন জানান, খুঁটি স্থাপনের করলে ওই খুঁটি সরানোর জন্য একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে সত্য। তবে তাদের কবর স্থানের জায়গায় খুঁটি স্থাপন করা হয়নি। ওই জায়গার মালিক রোডস। এরপরও অভিযোগাকারীকে বলা হয় জায়গার মালিকানার কাগজ নিয়ে আসার জন্য। তাহলে খুঁটি সরিয়ে ফেলা হবে। তারা জায়গার মালিকানার কাগজ নিয়ে আসেনি। তবে এ কবরস্থানের মূল মালিক দাবিদার ৭জন। এদের মধ্যে বেলায়েত হোসেন নামে একজন তাঁর জায়গায় খুঁটি স্থাপন করলে কোন আপত্ত্বি নেই বলে লিখিত দেয়।

তিনি আরও বলেন, পিডিবির কর্মকর্তা রফিকের বিরুদ্ধে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ মিথ্যা। এ বিষয়ে অভিযোগকারীরা কোন প্রমাণ দেখাতে পারেনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

অভিমানে নারীর আত্নহত্যা, ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে নাজমা খাতুন (৩৮) নামে এক নারীর...

বোয়ালমারীতে ঐতিহ্য বাঁচাতে পলো-হোঁচা দিয়ে মাছ ধরার উৎসব

একসময় বর্ষা শেষে গ্রামবাংলার নদী, খাল-বিল ও উন্মুক...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

ঢাবি দলের ২ ইভেন্টে ৩ স্বর্ণপদক লাভ

দ্বিতীয় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় ঢাকা বিশ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা