সারাদেশ

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

নিজস্ব প্রতিনিধি: বেনাপোল বন্দরের প্রধান সড়কে রবিবার (৩০ জানুয়ারি) ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সুরাইয়া (১৯) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। সুরাইয়ার স্বামীর নাম মো. সাইফুল ইসলাম লিমন। তিনি যশোরের বেনাপোল পোর্টের নারায়নপুর (বিশ্বাসবাড়ী) এর বাসিন্দা।

ডিউটি অফিসার মুরাদ জানান, বেনাপোল স্থলবন্দরের ১ নং গেইটের সামনে পাকা রাস্তার উপর থাকা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ইউ-১১-০৫৪৩) পিছনে ফেরার সময় একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত ভ্যান ট্রাকের পিছনের চাকায় এসে আঘাত করে। তখন ভ্যানে থাকা সুরাইয়া চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়।

চিকিৎসার জন্য দ্রুত নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সুরাইয়াকে মৃত বলে ঘোষণা করেন।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা