সারাদেশ

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তিলাবদুল মধ্যপাড়া এলাকায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইছাহাক আলী (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে র‌্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র‌্যাব-৫ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক জাহিদুল ইসলাম।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত ইছাহাক আলীর বাড়ি ক্ষেতলাল উপজেলার তিলাবদুল মধ্যপাড়ার গ্রামে।

র‌্যাব জানায়, ধর্ষণের শিকার ওই মাদ্রাসাছাত্রী বাবা পেশায় একজন ভ্যানচালক আর মা শ্রমিকদের ভাত রান্নার কাজ করেন। গত ১ ফেব্রুয়ারি ছাত্রীটিকে বাড়িতে একা রেখে বাবা-মা কাজে গেলে অভিযুক্ত তাকে একা পেয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করেন।

এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী মেয়েটিকে হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় থানায় মামলার পর বিষয়টি র‌্যাবের নজরে আসলে জেলার ক্ষেতলাল উপজেলার শিশি নাজিরপাড়া এলাকা থেকে শনিবার সকালে তাকে গ্রেফতার করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা