তে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চেক বিতরণ
সারাদেশ

নীলফামারীতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চেক বিতরণ

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীতে অগ্নিকাণ্ড ও ট্রেন দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তির পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অধিদপ্তরের সহযোগীতায় এ চেক বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে চেক বিতরণ করেন নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহার।

এ সময় সদর উপজেলার লক্ষিচাপ ও টুপামারী ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ১০ পরিবারের মাঝে ৭ হাজার ৫ শত টাকা করে মোট ৭৫ হাজার টাকা। সোনারায় ইউনিয়নে ট্রেন দুর্ঘটনায় ৪ জন মৃতের পরিবারকে ২৫ হাজার করে মোট ১ লক্ষ টাকা ও ৫ জন আহত ব্যক্তির পরিবারের মাঝে ১০ হাজার করে মোট ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

চেক বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, সদর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা