ছবি- সংগৃহিত
সারাদেশ

বিদেশি অস্ত্রসহ আটক ৩ রোহিঙ্গা

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি দুটি আগ্নেয়াস্ত্র ও রাইফেলের গুলিসহ ৩ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-১৬)।

আটকরা হলেন- ক্যাম্প-২২ এর ব্লক-সি/০৪'র শফিক প্রকাশ হাফেজ শফিক(এফসিএন-২৪৯৩৮৩), ব্লক-ডি/৪ এর আমান উল্ল্যাহ(এফসিএন-২৩৭৬৪০) এবং ব্লক-বি/১ এর জামাল আহাম্মদ(এফসিএন-২৪৪৪৫৭)।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ক্যাম্প-২২ (উনচিপ্রাং) এর ‘সি’ ব্লক এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ১৬ এপিবিএন অধিনায়ক তারিকুল ইসলাম।

১৬-এপিবিএন সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান উনচিপ্রাং ক্যাম্পের সদস্যরা। আটকরা ক্যাম্প এলাকায় মাদক ব্যবসা, অপহরণ ও চাদাঁবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত মর্মে তথ্য ছিলো। অভিযানে তাদের কাছ থেকে ধারণার চেয়ে বেশি আগ্নেয়াস্ত্র মিলেছে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা