সারাদেশ

পটুয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালীতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাদল মুন্সিকে (৩৫) গ্রেফতার করেছে পটুয়াখালী থানা পুলিশ।

রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় পটুয়াখালী পৌর শহরের বিটাইপ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বাদল মুন্সি পটুয়াখালী টাউন বহাল গাছিয়া এলাকার করিম মুন্সির ছেলে।

সে এলাকায় চিহ্নিত মাদক কারবারি। এর আগে একাধিকবার সে মাদক মামলায় জেল হাজতে ছিলো। জামিনে বের হয়ে আদালতে আর হাজির হয়নি সে।

পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, দীর্ঘ সময় ধরে বাদল পলাতক ছিলো। পটুয়াখালী সদর থানার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিটাইপ এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে। তাঁকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাদল মুন্সির বিরূদ্ধে পটুয়াখালী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা