সারাদেশ

সরাইল বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ মাফুকুর রহমান জ্যাকি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আবু তাহের (৭২) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন।

আরও পড়ুন: যুদ্ধের প্রভাবে গ্যাসের দাম বেড়েছে

বুধবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামের গহীন স্থানে একটি কবরস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই উপজেলার চুন্টা ইউনিয়নের নরসিংপুর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানান, কবরস্থানটি গহীন অরণ্যে হওয়ায় সেখানে মানুষের আসা-যাওয়া ছিল না। দীর্ঘদিন ধরে এখানে কাউকে কবরও দেওয়া হয় না। কবরস্থানের গাছের ডালে ঝুলন্ত অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

আরও পড়ুন: খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়লো

তিনি আরও জানান, মরদেহটি ২০-২৫ দিন আগের হওয়াই নিচের অংশটি শেয়াল বা কুকুর নষ্ট করে ফেলছে। উপরের অংশটুকুও কঙ্কাল হয়ে গেছে। ঘটনাটির তদন্ত চলছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা