ছবি: সংগৃহীত
সারাদেশ

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তরুণকে ছুরিকাঘাতে হত্যা

মোঃ মাফুকুর রহমান জ্যাকি,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় রাফি ভূইয়া (১৯) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করছেন বখাটেরা।

আরও পড়ুন: বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ১৫ লাখ

সোমবার (২৮ মার্চ) রাতে উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের আহম্মদপুর সরকারি প্রাথমিক সরকারি বিদ্যালয়ের খেলার মাঠে এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাফি ওই এলাকার নিয়ামুল ভূইয়ার ছেলে।

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম বলেন, স্থানীয় বখাটে প্রদীপ (২০), রাফি (২১) এবং শিমুল (২০) একটি মেয়েকে প্রায় সময়ই উত্যক্ত করতেন।

সোমবার সন্ধ্যায় রাফি ভূইয়া ইভটিজিংয়ে প্রতিবাদ করেন। এ নিয়ে বখাটেদের সাথে রাফির কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে রাফিকে ছুরিকাঘাত করেন প্রদীপ। পরে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা