সারাদেশ

দেওয়ানগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শওকত জামান, জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জে ডুবায় জমে থাকা পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার চর আম খাওয়া ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামে শুক্রবার (১ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: সৈয়দপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

আয়াত (৩) ও সিনহা (৪) বড়ির পাশে খেলতে গিয়ে ডুবায় জমে থাকা পানিতে পড়ে মারা যায়। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা নিহত দুই কন্যা শিশুর মৃতদেহ উদ্ধার করেছে বলে জানিয়েছে দেওয়ানগঞ্জ থানার ওসি মোহাব্বত কবির।

নিহত আয়াত চর আমখাওয়া ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের সুরুজ্জামানের মেয়ে ও সিনহা একই গ্রামের মোতালেব ফকিরের মেয়ে।

আরও পড়ুন: মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চর আমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল ইসলাম জানান, দুই শিশু মৃত্যুর খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং আজ বিকালে নিহত দুই শিশু দাফন সম্পন্ন হয়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দাফন কাফনের সার্বিক ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ডোবার পানিতে পড়ে দুই শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা