সারাদেশ
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে

কৃষি জমিতে পুকুর খননের মহোৎসব

মোঃ আব্দুল আউয়াল মন্ডল, নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলা জুড়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে কৃষি জমিতে অবাধে চলছে পুকুর খনন। সরকারি অফিসের অসৎ কর্মকর্তাদের যোগসাজশেই কৃষিজমির এমন ধ্বংসযজ্ঞ চলছে বলে অভিযোগ স্থানীয়দের।

আরও পড়ুন: ৬১ জেলা পরিষদ বিলুপ্ত, প্রশাসক নিয়োগ

এ ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু অভিযান চললেও কৃষি জমিসহ নদী ও খাস জমি দখল করে চলছে পুকুর খনন। এতে করে শুধু কৃষিজমিই নষ্ট হচ্ছে না, পরিবেশের ওপরও বিরূপ প্রভাবের আশঙ্কা রয়েছে। এছাড়া মাটি বহনকারী ট্রাক্টর চলাচলের কারণে সড়ক-মহাসড়কেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। দ্রুত এর অবসান না হলে জলাবদ্ধতাসহ পরিবেশে বিরূপ প্রভাব পড়ারও আশঙ্কা করছেন কৃষি সংশ্লিষ্টরা।

সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, উপজেলার জোয়াড়ী ইউনিয়নের রামাগাড়ি বিলে আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তির পাঁচ বিঘা জমিতে অবৈধভাবে এস্কেভেটর গাড়ি দিয়ে অবাধে পুকুর খনন চলছে। চন্ডীপুর গ্রামে সাড়ে ৫ বিঘা জমিতে পুকুর খনন করে মাটি বিক্রি করছেন মাটি ব্যবসায়ী মানিক। আটুয়া গ্রামের বজলুর রহমান ও দুলাল হোসেন বিল দোবিলায় প্রায় আট বিঘা খাস জমি দখল করে জোরপূর্বক পুকুর খনন করছেন। গোপালপুর ইউনিয়নের পুর্ণকলস কুমিল্লাপাড়ায় শ্রী নিপুণ কুমারের আট বিঘা জমিতে পুকুর খনন করছেন মাটি ব্যবসায়ী কবির হোসেন। গোপালপুর ঘোপপাড়ায় ৪ বিঘা জমিতে পুকুর খনন করছেন আরেক মাটি ব্যবসায়ী আব্দুস সালাম।

এছাড়া একই ইউনিয়নের গড়মাটি খাঁ পাড়ায় জামাত আলীর ৪ বিঘা জমিতে, মাঝগাঁও ইউনিয়নের বড়দেহা গ্রামে আবাদি জমির সঙ্গে পাশের বড়াল নদীর অর্ধেকটা দখল করে নিয়ে পুকুর খনন করা হচ্ছে। এছাড়া বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর, মেরিগাছা, মামুদপুর, কচুগাড়ি, কামারদহ, রাজাপুর, চান্দাই ও নওদাজোয়াড়ীসহ উপজেলার বিভিন্ন এলাকায় চলছে অবাধে পুকুর খনন। এসব পুকুরের মাটি বিক্রি হচ্ছে উপজেলার বিভিন্ন ইটভাটায়। সেই সাথে পাকা-কাঁচা ও মহাসড়ক ব্যবহার করছে মাটি বহনকারী ট্রাক্টর। এতে ক্ষতি হচ্ছে রাস্তাঘাট, ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে পরিবেশ।

আরও পড়ুন: ছাত্রদল সভাপতির পরিচয় নিয়ে তোলপাড়

ট্রাক্টর মালিকদের সাথে কথা বলে জানা যায়, প্রতিটি গাড়ির মাটি বিক্রি হচ্ছে ৮০০-১০০০ টাকায়। সেই সাথে গাড়িগুলো চালাতে দেখা যায় বেশির ভাগই অপ্রাপ্ত বয়স্ক চালক দিয়ে। তাদের বয়স ১৫-১৮ বছরের মধ্যে। এদের কোনো ড্রাইভিং লাইসেন্স বা গাড়ি চালানোর কোনো বৈধ কাগজপত্র নেই।

এলাকাবাসী জানান, মাঝে মধ্যে প্রশাসনের দু’একটি অভিযান চললেও কোনোভাবেই বন্ধ হচ্ছে না কৃষিজমিতে পুকুর খনন। এর সাথে উপজেলা প্রশাসনের কিছু অসৎ কর্মকর্তারা জড়িত থাকায় কোনো পদক্ষেপই কার্যকর হচ্ছে না বলে জানান তারা। ইতিমধ্যেই ইউএনও’র অফিস সহকারী শহিদুল ইসলামের বিরুদ্ধে উৎকোচের বিনিময়ে বিভিন্ন স্থানে পুকুর খননে সহায়তার অভিযোগে কমপক্ষে পাঁচজন ব্যক্তি পৃথক লিখিত আবেদন করেছেন। কিন্তু গত আড়াই মাসেও প্রশাসন তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি।

আরও পড়ুন: তালাবদ্ধ আবাসিক হোটেলে নারীর লাশ

রামাগাড়ি এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, রাতভর রাস্তা দিয়ে মাটি বোঝাই ট্রাক্টর চলে, ট্রাক্টরের বিকট শব্দে ঘুমাতে পারি না। মাটি খেকোদের কারণে সারাদিন রোজা রেখে রাতে একটু শান্তিতে ঘুমাবো, সে উপায় নেই।

ইউএনও মারিয়াম খাতুন বলেন, কৃষিজমিতে পুকুর খননের অভিযোগে জেল-জরিমানাসহ গাড়ির ব্যাটারি জব্দ করা হচ্ছে। অফিস সহকারীর বিরুদ্ধে পাওয়া অভিযোগ তদন্তে এসিল্যান্ডকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

নাঈম-অঙ্কনের অবিশ্বাস্য ৩৬৩ রানের রেকর্ড জুটি

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডে রাজশাহী বিভাগের বিপক্ষে ইতিহাস গ...

শহর আ’লীগ অফিস এখন এনসিপির জেলা কার্যালয়!

ঝালকাঠিতে পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র ল...

ডেঙ্গু প্রতিরোধে মনোহরদীতে পরিচ্ছন্নতা অভিযান

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার...

মির্জানগরে চেয়ারম্যান পদে ডা. ফরিদের গণসংযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নরসিংদীর রায়পুরায় মির...

রাশমিকা-বিজয় দম্পতির বিচ্ছেদের গুঞ্জন, নেপথ্যে কী?

বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা