সারাদেশ

চট্টগ্রামে বিট কর্মকর্তার ওপর হামলা

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন তালুকদার দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন। শনিবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে বিট কর্মকর্তার অফিসসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: কোরবানির ঈদে আসছে নুসরাত ফারিয়ার ‘রকস্টার’

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা জানান, চুনতিবাজার থেকে মোটরসাইকেলে বিট অফিসে যাওয়ার সময় পেছন থেকে কে বা কারা লাঠি দিয়ে আঘাত করে। এতে তার ডান হাতে গুরুতর আঘাত পান। তার চিৎকারে বনকর্মীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে।

অন্যদিকে, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিট কর্মকর্তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান জানান, এক বিট কর্মকর্তা আহতাবস্থায় থানায় আসেন। তাকে চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা