সারাদেশ
বোয়ালমারীতে

শহীদদের স্মরণে শ্রদ্ধাজ্ঞাপন ও আলোচনা সভা

কামরুল সিকদার, বোয়ালমারী: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাসামদিয়ায় ১৯৭১ সালের ১৬ মে একজন মুসলিমসহ ৩২ জন নিরস্ত্র বাঙালি হিন্দুদের হত্যা করে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর একটি দল।

আরও পড়ুন: বাংলাদেশের শ্রীলঙ্কার মতো হওয়ার সুযোগ নেই

দিবসটি উপলক্ষে সোমবার (১৬ মে ) সকালে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের হাসমদিয়ায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ১৬ মে ১৯৭১ সালে হাসামদিয়া গ্রামে এবং নিকটবর্তী এলাকায় নিরস্ত্র বাঙালি হিন্দুদের (একজন মুসলিম সহ) গণহত্যায় ৩৩ জন নিহত হয়।

১৯৭১ সালের ১৬ মে মেজর নেওয়াজের নেতৃত্বে পাকিস্তান সশস্ত্র বাহিনীর একটি দল যশোর সেনানিবাস থেকে বোয়ালমারী রেলস্টেশনে আসে। তৎকালীন বৃহত্তর ফরিদপুরের মুজিববাহিনীর উপ-প্রধান শাহ মোহাম্মদ আবু জাফরের পৈত্রিক বাড়ি হাসামদিয়ায় অভিযান চালায়।

সেই মুহূর্তে তিনি বাড়িতে ছিলেন না। শাহ জাফরকে ধরতে ব্যর্থ হওয়ার পর, পাকিস্তান বাহিনী মাওলানা আবুল কালাম আজাদের সহযোগিতায় হাসামদিয়া, রাজাপুর, পোয়াইল, শ্রীনগর, ময়েনদিয়া এবং রামনগর গ্রামে হিন্দু বাড়িতে অভিযান চালায় এবং ৩২ জন বাঙালি হিন্দুসহ ৩৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের রামনগর গ্রামে নিয়ে যেখানে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। হাসমদিয়া বাজারেও আগুন দেয় তারা।

আরও পড়ুন: টিটিই শফিকুল ইসলাম নির্দোষ

বাংলাদেশের স্বাধীনতার পর নিহতের নিকটাত্মীয়দের প্রত্যেককে ২,০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। তবে নিহতদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়নি। ২০১৩ সালে শাহ জাফর টেকনিক্যাল কলেজে নিহতদের স্মরণে একটি স্মৃতিসৌধ নির্মিত করা হয়।

দিবসটি উপলক্ষে সোমবার সকালে চতুল ইউনিয়নের হাসামদিয়া শাহ জাফর টেকনিক্যাল কলেজ চত্বরে নির্মিত স্মৃতিসৌধে শহীদদের স্মরণে মুক্তিযোদ্ধা সংসদ, শাহ জাফর টেকনিক্যাল কলেজ ও শহীদ পরিবারের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন এর সভাপতিত্বে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ, ডেপুটি কমান্ডার সৈয়দ আব্দুর রউফ সিদ্দিকী প্রমুখ।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা