সারাদেশ

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে বেগমগঞ্জ থানা পুলিশ।

আরও পড়ুন: সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

আটককৃত মো.রবিন উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মিয়াপুর গ্রামের গনি বাড়ীর মকবুল আহম্মদের ছেলে।

সোমবার (১৬ মে) ভোর ৫টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। এসময় তার বসত ঘরের পিছন থেকে ২টি এলজি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ভোর পাঁচটার দিকে রবিনকে তার বাড়ি থেকে আটক করে। পরে তার ভাষ্যমতে বসত ঘরের পিছনে রান্না ঘর সংলগ্ন কবুতরের বাক্সের পিছনে সাদা বস্তায় পেছানো অবস্থায় ২টি এলজি (পাইপগান) উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ঘর দিতে চেয়ে আদিবাসী নারীকে ধর্ষণচেষ্টা

এসপি আরও জানায়, এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্বে অস্ত্র আইনে মামলা রুজু করা হচ্ছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা