মাদারীপুরে তালের শাঁস বিক্রির হিড়িক
সারাদেশ

মাদারীপুরে তালের শাঁস বিক্রির হিড়িক

শফিক স্বপন,মাদারীপুর : মাদারীপুর জেলার ৪টি উপজেলা ও ১টি থানার গ্রামে গঞ্জে বিভিন্ন পয়েন্টে এবার তালের শাঁস বিক্রির হিড়িক পড়েছে। ভ্যাপসা গরমে তালের শাঁসের কদর তুঙ্গে উঠেছে।

আরও পড়ুন : কারাগারে হাজী সেলিম

মাদারীপুর জেলা সদর,কালকিনি উপজেলা,রাজৈর উপজেলা ও শিবচর উপজেলা এবং নবগঠিত ডাসার থানার গ্রামে গঞ্জের হাট-বাজার ও প্রত্যন্ত গ্র্রামগঞ্জে বা হাটবাজারে বেরিয়ে পড়েছেন খেটে খাওয়া লোকজন। জীবিকার তাগিদে ছুটে চলছে যেই যার যার গতিতে।

জেলার প্রত্যন্ত এলাকায় বেশ কদিন থেকে বিভিন্ন হাট বাজারে,পাড়া-মহল্লায় সুস্বাদু তালের শাঁস বিক্রি করে যাচ্ছে বিক্রেতারা। এটি জনপ্রিয় সব মানুষের কাছে।

তালের শাঁসে রয়েছে গুণও। শুধু শাঁস নয়। রস, গুড়, পাকা তাল, পিঠা এসব অত্যন্ত মজাদার খাবার। মৌসুমী ফলের মধ্য তাল শাঁসেরও কদর বেড়েছে।

আরও পড়ুন : রুশ মুদ্রার নাটকীয় উত্থান

সরেজমিনে মাদারীপুরের বিভিন্ন উপজেলা ও জেলা শহরের বিভিন্ন অঞ্চলের হাট-বাজার রাস্তাঘাট, ফুটপাতসহ নানা জায়গায় চোখে পড়ে সুস্বাদু তালের শাঁস।

তালের শাঁসটি ধারালো ‘দা’ দিয়ে কেটে শাঁস বের করে দিচ্ছে বিক্রেতারা। ক্রেতাদের চাহিদাও কম নয় কিন্তু।

আরও পড়ুন : সিলেটে বিশুদ্ধ পানির সংকট

শহরের পৌরসভার সামনে তালের শাঁস বিক্রেতা ছফেল শিকদার জানান, প্রতিটি তালে ৩/৪ টি শাঁস থাকে। এটি ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হয়। গরমে শাঁসের কদর একটু ভিন্ন। এসব তালের শাঁস গ্রামাঞ্চল থেকে এন ঘুড়ে ঘুড়েও বিভিন্ন এলাকায় বিক্রি করছেন তারা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা