সারাদেশ

গৌরীপুরে চার ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): প্রয়োজনীয় কাগজপত্র নবায়ন না থাকায় ও নিয়ম বহির্ভূতভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার দায়ে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে স্থানীয় চার ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা ও জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও হাসান মারুফ অভিযান পরিচালনা করে এ ডায়াগনস্টিক সেন্টারগুলো সিলগালা ও জরিমানা করেন।

সিলগালাকৃত ডায়াগনস্টিক সেন্টারগুলো হল- সোমা প্যাথলজি, ডিজিটাল ডায়াগস্টিক সেন্টার, প্রান্ত ডায়াগনস্টিক সেন্টার ও ময়মনসিংহ ডায়াগনস্টিক সেন্টার। এসময় ময়মনসিংহ ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালার পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ইউএনও হাসান মারুফ।

অভিযানকালে সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ ইকবাল আহমেদ নাসেরসহ গৌরীপুর থানার পুলিশ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা