জামালপুরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা
সারাদেশ

জামালপুরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

শওকত জামান, জামালপুর : পদ্মা সেতু উদ্বোধনের উপলক্ষে জামালপুর শহরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়েছে।

আরও পড়ুন: পদ্মা সেতুর শুভ উদ্বোধন

শনিবার (২৫ জুন) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের ফৌজদারী মোড় থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় সাবেক ভূমি মন্ত্রী মো. রেজাউল করিম হীরা, জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমান, সিভিল সার্জন ডা. প্রনয় কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আরও পড়ুন: বাঙালি আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে

শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে জেলা প্রশাসনের পক্ষ থেকে কবুতর ও বেলুন উড়িয়ে পদ্মা সেতুর প্রতীকী উদ্বোধনী অনুষ্ঠান হয়।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ডেঙ্গু প্রতিরোধে মনোহরদীতে পরিচ্ছন্নতা অভিযান

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্...

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

কতদিন পরপর চুল পরিষ্কার করবেন?

ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখতে চুল পরিষ্কার রাখা জরুরি। তবে কত দিন পরপর চুল...

মাইকে ‘চোর’ ঘোষণা, গণপিটুনিতে নিহত ২

রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে মসজিদের মাইকে ‘চোর’ ঘোষণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা