ভালুকায় ফ্যাক্টরীর মেশিনে কাটাপড়ে শ্রমিকের মৃত্যু
সারাদেশ

ভালুকায় মেশিনে কাটাপড়ে শ্রমিকের মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকায় কাজ করার সময় অরকিড জিও ব্যাগ তৈরীর কারখানায় মেশিনে কাটাপড়ে ইনজামামুল হক (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান

সোমবার (৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার পাড়াগাঁও গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত ইনজামামুল হক পাড়াগাঁও পাচপাই গ্রামের মো: আব্বাস আলীর ছেলে।

জানা যায়, ঘটনার সময় ওই ফ্যাক্টরীর প্রোডাকশন সেকশনের হেলপার ইনজামামুল হক কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত মেশিনে কাটাপড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ রাতেই নিহতের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন : ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ

লাশ উদ্ধারকারী ভালুকা মডেল থানার এসআই নজরুল ইসলাম জানান, ওই শ্রমিক কাজ করার সময় হয়তো অসাবধানতাবশত তার হাত দু’টি মেশিনে পেঁচিয়ে কেটে দেয় এবং ১০ ফুট উপরে তুলে ফেলে।

সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে মেশিন খুলে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে ফ্যাক্টরী কর্তৃপক্ষ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পরিবারের লোকজন নিয়ে আসেন এবং আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন : বাড়ল চামড়ার দাম

শিল্পজোন-৫ ময়মনসিংহের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী সায়েদুর রহমান জানান, লাশটি থানা পুলিশ নিয়ে গেছে। মিল কর্তৃপক্ষের অবহেলা বা অন্যকোন ক্রটির কারণে এ ঘটনাটি ঘটেছে কিনা তা তদন্ত হওয়ার পর জানা যাবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা