বিষখালী-সুগন্ধা নদীর জোয়ারের পানিতে অর্ধশত গ্রাম প্লাবিত
সারাদেশ
ঝালকাঠি কাঠালিয়ার বেরী বাঁধ নেই!

বিষখালী-সুগন্ধা নদীর জোয়ারের পানিতে অর্ধশত গ্রাম প্লাবিত

ঝালকাঠি প্রতিনিধি : পুর্ণিমার জোয়ারের প্রভাবে সপ্তাহ খানেক ধরে ঝালকাঠির সুগন্ধা-বিষখালি নদী প্লাবিত হয়ে নদী ও খাল খাল সংলগ্ন প্রায় অর্ধ শতাধিক গ্রামে স্বাভাবিকের তুলনায় প্রায় ৩ ফুট পানি বেড়ে গুরুত্বপূর্ণ স্থাপনাসহ স্থানীয় বাজার ও সড়ক পানিতে তলিয়ে গেছে।

আরও পড়ুন : সমরাস্ত্র নিয়ে বাংলাদেশে আসার পথে বিমান বিধ্বস্ত

এর মধ্যে কাঠালিয়া উপজেলার পরিষদ ভবন, ইউএনও’র অফিস ও বাসভবনসহ ১৪টি গ্রাম বিষখালী নদীর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।

সুগন্ধার পানি বেড়ে রাজাপুর উপজেলার বাদুরতলা বন্ধর তলিয়ে গেছে। মানকি সুন্দর, নাপিতের হাট, বড়ইয়া, পালট, ঝালকঠি সদরের পৌরসভা খোয়াঘাট, নতুন চর, কলাবাগান, কাঠপট্টি, দিয়াকুল, পোনাবালিয়ালসহ বেশ কিছু গ্রামে পানি বৃদ্ধি পেয়েছে। সুগন্ধা-বিষখালি নদীর জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে তিন ফুট বৃদ্ধি পেয়েছে।

স্থানীয়রা জানান, পূর্ণিমার জোয়ারের এর কারনে এ পানি বৃদ্ধি পেয়েছে। এতে অনেক শাক সবজী নষ্ট হয়েছে। স্থানীয় বাজারে এর প্রভাবে চড়া দামে শাক সবজীসহ কাচা তরকারি কিনতে হচ্ছে বলে অনেকে জানিয়েছেন।

আরও পড়ুন : আমরা হলাম রেফারি

পানিতে তলিয়ে গেছে কাঁঠালিয়া উপজেলা পরিষদ ভবন, উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন, আউরা আশ্রয়ন ও মধ্যে শৌলজালিয়া আশ্রয়ন প্রকল্পের সরকারি ঘর, কাঠালিয়া গালর্স স্কুল এন্ড কলেজ, কাঠালিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, আউরা, কাঠালিয়া, চিংড়াখালী, জয়খালী, মশাবুনিয়া, পর্যটন কেন্দ্র ছৈলার চর, কচুয়া, শৌলজালিয়া, রঘুয়ার দরি চর, জাঙ্গালিয়াসহ উপজেলার ১৪টি গ্রাম প্লাবিত হয়েছে।

এ সকল এলাকার কৃষি, মৎস্য ও গ্রামের কাঁচা-পাকা রাস্তা ব্যাপক ক্ষতিহয়েছে। উপজেলা পরিষদের অফিস ভবনের মেঝেতে পানি ঢুকে পড়ায় আতংকিত রয়েছে কর্মকর্তা-কর্মচারীরা।

আরও পড়ুন : আ’লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না

প্রসঙ্গত, বিষখালী নদীর বেরী বাঁধ না থাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে এ সব অঞ্চল পানিতে তলিয়ে গিয়ে মারাত্মক জনদুর্ভোগ সৃষ্টি হয়। দীর্ঘ ৫০ বছরেও বিষখালী নদীর কাঠালিয়া অংশে বেরী বাঁধ নির্মান না হওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।

ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী বলেন পানি বেড়ে কিছু নিচু অঞ্চলে পানি ডুকেছে। প্রশাসনের সকলকে খোজ নিতে বলা হয়েছে। অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা