হবিগঞ্জে পিকআপের ধাক্কায় বাবা-ছেলে নিহত
সারাদেশ

হবিগঞ্জে পিকআপের ধাক্কায় বাবা-ছেলে নিহত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে পিকআপের ধাক্কায় বাবা-ছেলে নিহত হয়েছে।

আরও পড়ুন : সাবরিনা-আরিফের ১১ বছরের কারাদণ্ড

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার কান্দিগাঁও এলাকার ইউসুফ আলী তার ৫ বছরের ছেলেকে নিয়ে মহাসড়কের পাশের একটি দোকানে কেনাকাটা করতে যান।

আরও পড়ুন : মিতব্যয়ী হওয়ার আহ্বান

এসময় হঠাৎ করে ছেলে রাস্তায় দৌঁড়ে চলে যায়। তখন ছেলেকে বাঁচাতে গেলে সিলেটগামী একটি পিকআপ বাবা-ছেলেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা