সারাদেশ

ট্রাক চাপায় মা-মেয়ে নিহত 

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরের রাজৈর উপজেলায় বৌলগ্রাম এলাকায় ট্রাকের চাপায় মা ও মেয়ে নিহত হয়েছে। বুধবার (২৭ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: দেশের জনসংখ্যা সাড়ে ১৬ কোটি

নিহতরা হলেন, ব্যাটারিচালিত অটোভ্যানের যাত্রী রওশনারা বেগম (৪০) ও তার মেয়ে আল্লাদী আক্তার (২০)। তারা ফরিদপুরের ভাঙ্গা থানার সলিম দিয়া গ্রামের নুরুল মাতুব্বরের স্ত্রী ও মেয়ে।

মস্তফাপুর হাইওয়ে পুলিশের এসআই জুয়েল জানান, টেকেরহাট থেকে রাজৈরের দিকে ভ্যান ও ট্রাক আসছিল। এ সময় রাজৈরের বৌলগ্রামে আসলে অটোভ্যান উল্টে যায়। এতে পেছনে থাকা ট্রাক তাদের ওপর উঠে যায়। ফলে ঘটনাস্থলে মা ও মেয়ে দুইজন মারা যায়।

আরও পড়ুন: প্রদীপের ২৮, স্ত্রীর ২৯ বছরের কারাদণ্ড

তিনি আরও জানন, লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা