ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ
সারাদেশ

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ

খায়রুল খন্দকার, টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুরে নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মতিন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা।

আরও পড়ুন : নতুন সময়সূচিতে অফিস শুরু

মঙ্গলবার(২৩ আগস্ট) বিকেলে উপজেলার নিকরাইল ইউনিয়নের সিরাজকান্দি বাজার প্যানেল চেয়ারম্যান নুর আলম মন্ডল নুহুর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে আ.লীগ নেতা জুরান আলী মন্ডলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ।

জানা যায়, গত সোমবার (২২শে আগস্ট) নিকরাইল ইউনিয়নের ১নং পুনর্বাসন প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ১৫ই আগস্টের আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন সরকারের মিথ্যা-বানোয়াট তথ্য উপস্থাপনের মাধ্যমে প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নিকরাইল ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও সেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।

আরও পড়ুন : মিয়ানমারের সাংগাইয়ে ৩০ সেনা নিহত

উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, নিকরাইল ইউনিয়ন চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ, ইউপি সদস্য নুর আলম মন্ডল নুহু, ছাত্রলীগের নেতা রেজাউল রহমান,আল আমিন প্রমূখ।

বক্তারা এই সময় বলেন, গত ২২শে আগস্ট পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন সরকারের মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্য উপস্থাপনা বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে অতিদ্রুত তাকে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদ থেকে বহিষ্কারের দাবি জানান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

নোয়াখালীর সদর উপজেলায় সেনাবাহিনীর পরিচয় দিয়ে এক আবুধাবি প্রবাসীর বাড়িতে দুর্ধ...

ইনডোর প্লান্টঃ শখ থেকে উদ্যোক্তা, মাসে আয় ২ লাখ! 

করোনাকালে গাছের সাথে সখ্যতা। কোভিড আক্রান্ত হয়ে যখন সবাইকে ছাড়া একা থাকতে হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা