সারাদেশ

দেবরদের অত্যাচারে বিধবা ভাবি সন্তানসহ বাড়ি ছাড়া

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দেবরদের অত্যাচারের শিকার হয়ে বাড়ি ছাড়া হয়েছেন বিধবা ভাবি ও তাঁর সন্তানেরা।

আরও পড়ুন: দেবরদের অত্যাচারে বিধবা ভাবি সন্তানসহ বাড়ি ছাড়া

রোববার (১১ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে চাঁদখানা ইউনিয়নের উত্তর চাঁদখানা ডোঙ্গা গ্রামের মৃত রশিদুল ইসলামে স্ত্রী ঝরনা বেগম সংবাদ সম্মেলনের মাধ্যমে তার অসহায়ত্বের কথা তুলে ধরেন। তিনি পলাতক অবস্থায় তার বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে উত্তর চাঁদখানা নগরবান্ধ গ্রামে ননদের বাড়িতে অবস্থান করছেন।

লিখিত বক্তব্যে ঝরনা বেগম বলেন, জমি নিয়ে বিরোধে প্রায় ১০ বছর আগে আমার স্বামীকে দেবর জাম্বু মিয়া ও আশরাফুল মিয়া নির্যাতন করে মেরে ফেলেছে। এ ঘটনায় তারা হাত পা ধরে মিমাংসা করতে বাধ্য করে। সেই সময়েই পৈত্রিক জমিজমা ভাগ বাটোয়ারা করা হয়। সেইমতে আমরা আমাদের বসত ভিটাসহ নিজেদের জমি চাষ করে আসছি। চলতি বছরের প্রথম দিকে বসতভিটা সংলগ্ন ৪ শতক ডাঙা জমিতে বাড়ি সম্প্রসারণ ও সংষ্কারের উদ্যোগ নিলে তারা বাধা দেয়।

আরও পড়ুন: খালেদা জিয়ার মুক্তি চেয়ে আবেদন

তিনি আরও বলেন, এই ঘটনায় স্থানীয় ইউপি মেম্বার ও চেয়ারম্যানকে অভিযোগ করলে প্রতিপক্ষরা আরও ক্ষিপ্ত হয়ে উঠে এবং আমাদেরকে অত্যাচার করে বাড়ি থেকে বিতারিত করেছে। ফলে প্রাণভয়ে আমরা পালিয়ে বেড়াচ্ছি।

ঝরনা বেগমের বড় ছেলে কিশোরগঞ্জ ডিগ্রী কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র জসিম উদ্দিন বলেন, আমার চাচারাসহ তাদের পরিবারের লোকজন প্রায়ই ঝগড়া বাধিয়ে আমাদেরকে নির্যাতন করে। ৬ মাস আগে বাড়ি মেরামতের জন্য ইট আনার পর তারা আরও বেপরোয়া আচরণ করছেন। অহেতুক ঝামেলা পাকিয়ে আমার মা ভাই বোনদের বেধড়ক মারপিট করেছে।

আরও পড়ুন: ভোটকেন্দ্রে গণমাধ্যমকর্মীদের বাধা দিলে জেল

সাম্প্রতি আমার মাকে চাচা জাম্বু (৪৫), আশরাফুল (৫২), চাচী মাসুদা বেগম (৪০), মমতা বেগম (৪২), মিনু বেগম (৪৬) চাচাত বোন লাবমী আক্তার (২০) দলবদ্ধভাবে আটকিয়ে অসহনীয় নির্যাতন করে। এর প্রেক্ষিতে ওইদিনই থানায় একটি লিখিত অভিযোগ দেই। পুলিশ এসে তদন্ত করে গেলেও আসামীদের বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা নেয়নি। ফলে চরম বিপর্যস্ত অবস্থায় জীবন কাটাচ্ছি। আমরা এর সুবিচার দাবি করছি।

অভিযুক্ত আশরাফুল মিয়ার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, পৈত্রিক সূত্রে পাওয়া কৃষিজমি নিয়ে কোন বিরোধ নেই। কিন্তু বসতভিটায় সবারই অধিকার আছে। বাঁশ টিনের ঘর করে ভোগদখল করে আসলেওতো স্থায়ী পাকা দালাল তুলতে পারেনা। কারন তারা একাই সামনের অংশ সবটুকু নিতে পারে না। এতে দুইজনের অংশিদারত্ব আছে। তাদেরকে মারপিট, ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ মিথ্যে।

আরও পড়ুন: ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব কুমার রায় বলেন, আমি নতুন এসেছি। এসংক্রান্ত কোন অভিযোগ বিষয়ে জানা নেই। তবে অভিযোগ করে থাকলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা