কলেজ প্রতিষ্ঠা, ইউনিয়ন বিভাজন বিষয়ে মতবিনিময়
সারাদেশ

কলেজ প্রতিষ্ঠা, ইউনিয়ন বিভাজন বিষয়ে মতবিনিময়

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নকে বিভাজন, প্রস্তাবিত আলহাজ্ব খলিল উল্যা মিয়া কলেজ প্রতিষ্ঠা ও শতভাগ জন্মনিবন্ধন করণসহ তিনটি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে ইউনিয়ন,ওয়ার্ড পর্যায়ের আ.লীগের নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক, জনপ্রতিনিধি,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সকল পর্যায়ের সাধারণ জনগনকে নিয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : মিয়ানমারের সাহস নেই কিছু করার

বুধবার (৫ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় চরজব্বর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার মিজানুর রহমান দিপকের সঞ্চালনা চরজব্বর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট ওমর ফারুকের সভাপতিত্বে বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজদী পাবলিক কলেজের প্রতিষ্ঠাতা, সাউথ আফ্রিকান প্রবাসী, এডভোকেট আশরাফুল করিম।

এসময় আরও বক্তব্য রাখেন, চরজব্বর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর ইসলাম মানিক, সাধারণ সম্পাদক বসির উল্যা,ইউপি সদস্য আবু কাউছার, আয়ুইব আলী, শাহজান, মিলন মিয়া, কামাল উদ্দিন, মাইন উদ্দিন জিকু, আবুল কাশেম, রিয়াজুল মাওলা চৌধুরী, মো. মমিন উল্যাহ, নাজমা আক্তার, শাহনাজ। ছাত্রলীগ নেতা ইয়াছিন আরাফাত,সোহেল, আব্দুল ওহাব, আবু নাসের সুমন, যুবলীগ নেতা দিদার উল্যাহ, আনোয়ার হোসেন, সাদ্দাম হোসেন, রফিক, আইয়ুব আলী, ছাত্রদল নেতা আবুল খায়ের আকাশ প্রমুখ।

আরও পড়ুন : রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

সভাপতির বক্তব্যে এডভোকেট ওমর ফারুক বলেন, চরজব্বর ইউনিয়নে প্রায় ১ লক্ষ লোকের বসবাস, ৪০-৫০ হাজার ভোটারের চরজব্বর ইউনিয়নকে সকলের মতামতের ভিত্তিতে ইউনিয়ন বিভাজন কল্পে কাজ করে যাচ্ছি,এবং নির্বাচনী ওয়াদা অনুযায়ী অবহেলিত চরজব্বর ইউনিয়নে আমার মরহুম পিতার নামে প্রস্তাবিত আলহাজ্ব খলিল উল্যা মিয়া কলেজ প্রতিষ্ঠা ও পাশাপাশি বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী মানুষের নাগরিক অধিকার শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিত করনের কাজ চলমান।

এছাড়াও আমি নির্বাচিত হওয়ার পর ২৬ টি কাঁচা রাস্তা, ১২ পাকা রাস্তা টেন্ডার, ১০ টি ব্রিজের কাজ চলমান। এবং একটি কমিউনিটি ক্লিনিক ভাড়া করে ২৪ ঘন্টা নরমাল ডেলিভারি কার্যক্রম রয়েছে। কমিউনিটি ক্লিনিক স্থায়ীভাবে চিকিৎসা করার জন্য ঘর নির্মাণাধীন। এবং চরজব্বর ইউনিয়নে প্রত্যেকটি স্কুল,মাদ্রাসায় ক্রীড়া সামগ্রী বিতরণের কাজ চলমান রয়েছে। মাদক নির্মূল, ইভটিজিং, বাল্যাবিবাহ বন্ধ, কিশোর গ্যাং, চুরি ডাকাতি, জুয়াসহ সকল অসামাজিক কার্যক্রম অধিকাংশ বন্ধ করতে সক্ষম হয়েছি। এ সব অপরাধ ও অনৈতিক কাজের সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠিন আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন : পাল্টা মিসাইল ছুড়ল দক্ষিণ কোরিয়া

আপন, পর, রাজনৈতিক ও অরাজনৈতিক যেকোনো ব্যক্তি জমি দালালি, সালিশ বাণিজ্য ও অপসংস্কৃতির সাথে জড়িতদের ছাড় দেওয়া হবে না। এসময় তিনি উন্নয়নকল্পে কাজ করার জন্য সকলের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন। এবং এ চরজব্বরকে একটি মডেল ইউনিয়ন ঘোষণার প্রতিশ্রুতি দেন।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

সাটুরিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ&rs...

মনোহরদীতে কমছে শীতকালীন সবজির দাম, ক্রেতাদের স্বস্তি

নরসিংদীর মনোহরদী উপজেলার বিভিন্ন বাজারে শীতকালীন স...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

‘মাদক, বাল্যবিয়ে ও সড়ক অনিয়মকে না’

মাদক, বাল্যবিয়ে ও অসচেতনতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা