বিমানবন্দরে ইয়াবাসহ আটক, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
সারাদেশ
বিমানবন্দরে ইয়াবাসহ আটক

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

আমিরুল হক, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ইয়াবাসহ আটক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলনের বিরুদ্ধে মামলা হয়েছে।

আরও পড়ুন : গাইবান্ধায় নারীর মরদেহ উদ্ধার

শনিবার (৫ নভেম্বর) সকালে নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলাটি দায়ের করেন।

গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের থানাপাড়ার আব্দুল করিমের ছেলে।

নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকাগামী ওই যাত্রীকে ১৫ পিস ইয়াবাসহ আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়িন (এপিবিএন) সদস্যরা।

আরও পড়ুন : নীলফামারীতে সমবায় দিবস পালিত

ওইদিন রাত ৮টা ১০ মিনিটের বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলার একটি ফ্লাইটে ঢাকা যাওয়ার কথা ছিল তাঁর।

তিনি বিমানবন্দরের বহিঃর্গমন প্রবেশ গেট অতিক্রমের সময় নিরাপত্তা কর্মীরা তাঁর দেহ তল্লাশী করেন। এ সময় তাঁর পরিহিত প্যান্টের ডান পকেটে পলি প্যাকেটের মধ্যে রাখা সিগারেটের ফয়েল পেপার দিয়ে মোড়ানো ১৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

পরবর্তীতে সৈয়দপুর বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত কর্তৃপক্ষ বিষয়টি নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে অবহিত করে।

আরও পড়ুন : ট্রাক চাপায় শিশুর মৃত্যু

অধিদফতরের পরিদর্শক শফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে জব্দ তালিকা তৈরী করেন। পরে তিনি বাদী হয়ে সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগ চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়ন কমিটির সভাপতি আব্দুল করিম জানান, এটি একটি ষড়যন্ত্র। তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন ও সুনাম ক্ষুন্ন করার জন্য পরিকল্পিতভাবে মাদকের ঘটনাটি সাজানো হয়েছে।

আরও পড়ুন : বিরোধী দলের সমাবেশ নিয়ে ইত্রামি

তিনি আরও জানান, ওমরা হজ্ব পালন করার উদ্দেশ্যে ইউএস-বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর থেকে ঢাকা যাচ্ছিলেন তিনি।

মামলার বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীকে আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৬

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৬ জনকে আটক ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা