যুবদল
সারাদেশ

যুবদলের কমিটি বাণিজ্য নিয়ে সংঘর্ষ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: টেকনাফে বিএনপির নেতাকর্মীরা একের পর এক মামলার আসামি ও গ্রেফতার হয়রানি শিকার হতে হতে ক্লান্ত হয়ে পড়েছে। যা আগে কখনো দুঃসময় পার করতে হয়নি তাদের তৃনমুল নেতাকর্মীদেকে । কিন্তু এ দুঃসময়ে কিছু কথিত টেকনাফ উপজেলা যুবদলের নেতাকর্মীরা তাদের পকেটে ভারী করছেন। এবং তাদের বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ উঠেছে। বিভিন্ন ওয়ার্ড কমিটির মাধ্যমে তারা লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন দুঃসময়ের যুবদলের নেতাকর্মীরা।

আরও পড়ুন: উন্নয়ন না দেখলে চোখের ডাক্তার দেখান

অভিযোগ সূত্রে জানা যায়, কক্সবাজার টেকনাফের সদর ৪,৫,৬ ও সাবরাং ইউনিয়নের ৩,৫,৬ নং ওয়ার্ডে তারা নিজেদের মনগড়া কমিটি গঠন করে বানিজ্য করতেছে। এ বিষয় দুঃসময়ের যুবদলের নেতারা জানতে পারলে তাদের অতর্কিত ভাবে হামলা চালায়। এতে কয়েকজন নেতাকর্মী আহত হয় বলে জানান। ঘটনাটি ঘটেছে ২৫ নভেম্বর শুক্রবার বিকেলে।

এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিদ্দিক মেম্বার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অমান্য করে আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জুনাইদসহ মিলে আর্থিক সুবিধা নিয়ে টেকনাফ সদর ও সাবরাংয়ে বিভিন্ন ওয়ার্ডে যুবদলের গুরুত্বপূর্ণ পদগুলো বিক্রি করে দিয়েছেন। তারা কোন সিনিয়র নেতাকর্মীদের সাথে না বসে এককভাবে তারা কমিটি দিয়েছে।তারা দলের নাম ভাঙিয়ে সুবিধাবাদী মানুষ থেকে অর্থ নিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে যাচ্ছে।এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবসহ কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে কামনা করছি।

আরও পড়ুন: ইউক্রেনে বিদ্যুৎবিচ্ছিন্ন ৬০ লাখ মানুষ

কয়েকজন যুবদলের নেতাকর্মীর জানান, কাইয়ুম ও জুনাইদ টেকনাফ ও সদরের ওয়ার্ডর যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে অর্থ ও বাণিজ্য ও স্বজনপ্রীতির অভিযোগ করেন তারা।

তারা আরো বলেন, এককভাবে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন প্রক্রিয়া হওয়ায় মাঠ পর্যায়ে নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়েছেন। এ কমিটি প্রত্যাহার না করলে অচিরেই তারা বড় ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন বলে জানান।যারা বিএনপির আন্দোলন সংগ্রামে নির্যাতন, কারাভোগ করছেন। এসব কমিটিতে তাদের মূল্যায়ন করা হয়নি। এ কমিটি বাতিল না করলে বড় ধরনের কর্মসূচি ঘোষণা দিবেন তারা।

আরও পড়ুন: স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা যুবদলের জুনাইদ চৌধুরী বলেন,আমরা কোন কমিটি বানিজ্যে করেনি।আমরা যারা যুবদলের কমিটিতে আছি আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করি। কমিটি বাণিজ্যের অভিযোগ কে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ কথা স্বীকার করে বলেন, যারা হামলা করতে গেছে তারা কেউ যুবদলের ছিল না। যারা পকেট কমিটি বলে প্রতিবাদ বা অভিযোগ করেছে তারা কেউ যুবদলের নেতাকর্মীরা নয় বলে নিশ্চিত করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা