ছবি: সংগৃহীত
সারাদেশ

আগুনে পুড়ে ২ শিশুর মৃত্যু

সান নিউজ ডেস্ক: মাদারীপুর সদর উপজেলায় ছিটকিনি আটকানো অবস্থায় ঘরের ভেতরে আগুনে পুড়ে ২ শিশুর করুণ মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প

সোমবার (৫ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে শিশুদের মা ও নানি পলাতক থাকায় শিশুদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের বয়স আনুমানিক ১ ও ২ বছর।

আরও পড়ুন: ডিজিটাল বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত

মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, বাড়ির মালিক ঢাকা থাকেন। এখানে ওনারা স্বামী, স্ত্রী, শাশুড়ি ও দুই ছেলে শিশুকে নিয়ে ভাড়া থাকতেন।

স্থানীয়রা বলেন, মাঝে মধ্যে তাদের মধ্যে পারিবারিক কলহের ঘটনা ঘটত। কিছু দিন আগে স্বামী কোনো এক মামলায় কারাগারে আছে বলে শুনেছি।

আরও পড়ুন: মসজিদে বন্দুক হামলায় নিহত ১২

স্থানীয়রা আরও জানান, সকালে ওই নারী ও তার মা বাড়ি থেকে বের হওয়ার পর ঘরের চালা দিয়ে ধোঁয়া উঠতে দেখেন স্থানীয়রা। আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বাইরে থেকে কোনো আগুন লাগেনি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

সান নিউজ/এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা