অগ্নিকাণ্ড
সারাদেশ

ভালুকায় আগুনে কোটি টাকার মালামাল ভস্মিভূত

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ীর সিডষ্টোর বাজার হাবিব মার্কেটের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকার মালামাল ভস্মিভূত।

আরও পড়ুন: ‘রোকেয়া পদক’ দিলেন প্রধানমন্ত্রী

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুর ১.৩০ মিনিটের দিকে উপজেলার সিডষ্টোর বাজার হাবিব মার্কেটের সামনে ফুটপাত মার্কেটে প্রায় ৩০/৩৫ দোকান পুড়ে ভস্মিভূত হয়ে গেছে।

ফুটপাতের দোকান মালিক হায়দার আলী বলেন, তার দোকানে নগদ টাকা ছিল ৫২ হাজার এবং দোকানে চাঁদর, লুঙ্গী, গেঞ্জিসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল ছিল যা সম্পূর্ণ ভস্মিভূত। এসময় দাড়িয়ে থাকা একটি নতুন প্রাইভেটকার পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন: বন্ধুত্বে ফাটল ধরিয়ে লাভ নেই

সিডষ্টোর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের টানা লাইন থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।

ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, মহাসড়কের জমি দখল করে অপরিকল্পিতভাবে দোকান বসানোর জন্য এই দুর্ঘটনা ঘটেছে বলে আমার ধারণা।

আরও পড়ুন: সমাবেশের অনুমতি পেল বিএনপি

ভালুকা ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার আল-মামুন জানান, ২ টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা