সারাদেশ

নোয়াখালীতে গৃহবধূর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে ক্যান্সার রোগের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গলায় ওড়না পেঁচিয়ে হাসিনা ইয়াসমিন (৫০) নামে এক গৃহবধূর আত্মহত্যা করেছে।

আরও পড়ুন: সমাবেশ ঘিরে আতঙ্ক নেই

শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী পৌরসভার আলিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাসিনা ইয়াসমিন ওই এলাকার জালাল উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.মনোয়ারুল আজিমরে স্ত্রী।

আরও পড়ুন: কারও কাছে তেল বিক্রি করবো না

পুলিশ জানায়, হাসিনা ইয়াসমিন দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। গত কয়েক দিন ধরে তার রোগের মাত্রা বেড়ে যায়। এ নিয়ে তিনি দীর্ঘদিন থেকে হতাশায় ভুগছিলেন। শনিবার দুপুরে তার স্বামী যোহরের নামাজ পড়তে যায়। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে তিনি শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন । তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে দেখতে পেয়ে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহের প্রাথমিক সুরতহাল রির্পোট করেন।

বেগমগঞ্জ থানার ভারভাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুর হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, কান্স্যার রোগে অতিষ্ঠ হয়ে হতাশা থেকে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের নিকট হস্তান্তর করার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা