সারাদেশ

দুই প্রতিবন্ধীকে ধর্ষণ, আটক ২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৃথক পৃথক স্থানে দুই প্রতিবন্ধী ধর্ষণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ঘটনায় জড়িত দুই জনকে আটক করে কোর্টে প্রেরণ করেছে পুলিশ।

আরও পড়ুন: র‌্যাবের নিষেধাজ্ঞা রাজনৈতিক বিষয়

জানা যায়, উপজেলার পৌর সদরের হাসপাতাল রোডস্থ মারফত চেয়ারম্যান প্লাজারর দ্বিতীয় তলায় আইটি পার্ক নামক একটি প্রতিষ্ঠানের ভেতরে গত শুক্রবার (২০জানুয়ারি) বিকেলে শারীরিক বাক ও প্রতিবন্ধী কিশোরীকে টাকার লোভ দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে আইটি পার্কের প্রশিক্ষক নূরুল আমিন (২৬)। নূরুল আমিন মাইজবাগ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার প্রতিবন্ধী কিশোরীর মা বাদি হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত নূরুল আমিনকে আটক করে পুলিশ।

আরও পড়ুন: বিশ্বে প্রথম নাকে দেওয়ার টিকা চালু

অপরদিকে বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার উচাখিলা ইউনিয়নের হাশের আলগী গ্রামের বাক প্রতিবন্ধী বালিকাকে মামুন (১৯) নামের এক কিশোর ধর্ষণের চেষ্টা করে। ওই সময় প্রতিবেশি আলমগীর কবির ঘটনাটি দেখে এলাকার লোকজনকে নিয়ে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। মামুন উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামের আবুল কাশেমের ছেলে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মুহাম্মদ মোস্তাছিনুর রহমান জানান, দুই প্রতিবন্ধী ধর্ষণের ঘটনায় জড়িত দুই জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা