সারাদেশ

সীমান্ত সড়ক নির্মাণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরন

আবু রাসেল সুমন (খাগড়াছড়ি) : পার্বত্য রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় মারিশ্যা মাঝিপাড়া এলাকায় সীমান্ত সড়ক নির্মানে ১৪ টি ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে ১৪ লাখ ৭৮ হাজার ৪০০ টাকা নগদ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: যুবলীগ ও ভাইস চেয়ারম্যানের কম্বল বিতরণ

আজ (৪ ফেব্রুয়ারী) শনিবার দুপুরের সময় কচুছড়ি বিজিবি ক্যাম্প সংলগ্ন হেলীপ্যাডে বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন(ইসিবি)র ক্যাপ্টেন মোহাম্মদ সালেহ ক্ষতিগ্রস্তদের মাঝে টাকা হস্তান্তর করেন।

এসময় (২০ ইসিবি)র সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শাহিন ও স্থানীয় জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নির্দিষ্ট সময়ের মাঝে দ্রুত সন্তোষজনক ক্ষতি পূরনের টাকা পেয়ে ক্ষতিগ্রস্তরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্থানীয় ইউপি সদস্য প্রিয় বিকাশ চাকমা ধন্যবাদ জানান।

পরে টাকা হস্তান্তর শেষে (২০ ইসিবি)র ক্যাপ্টেন মোহাম্মদ সালেহ বলেন, সড়কটি বর্তমান সরকারের অগ্রঅধিকার ভিত্তিক একটি প্রকল্প এই সড়কটির নির্মান কাজ সম্পূর্ণ হলে স্থানীয় এলাকার মানুষের জীবন মান উন্নয়নে পাশাপাশি অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবে। তাই এ সড়ক নির্মান কাজে শুরু থেকে আপনারা পাশে থেকে যেভাবে সহযোগীতা করেছেন তাই আমরা আপনাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা রাখছি এ সড়কের নির্মাণ কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত সকলেই পাশে থাকবেন।

আরও পড়ুন: আওয়ামীলীগ ক্রীড়াকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে

তিনি আরও বলেন আজ ৬ লাখ ৬৮ হাজার ৪০০ টাকা সহ মোট ২৪ লাখ ৭০ হাজার টাকা ক্ষতিপুরন প্রদান করা হয়েছে

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা