ছবি : সংগৃহিত
সারাদেশ

গাইবান্ধায় ওয়ার্ড ভিত্তিক কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় আওয়ামী লীগের সর্বস্তরের নারী পুরুষ নেতা কর্মীদের অংশ গ্রহনে গাইবান্ধা পৌর এলাকার ওয়ার্ড ভিত্তিক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

শনিবার (৪ মার্চ) দুপুরে পৌর আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মতলুবর রহমানের আয়োজনে পৌর এলাকার কয়েকটি ওয়ার্ডের উঠানে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র মতলুবর রহমানের সভাপতিত্বে এ কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

আরও পড়ুন : শেখ হাসিনাই প্রথম যুগপোযোগী শিক্ষা নীতি উপহার দেন

তিনি বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমগুলো তুলে ধরে সরাসরি জনগণের হাতে পৌছানো সুবিধাগুলোর চিত্র উল্লেখ্য করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা মার্কার জয় নিশ্চিত করার জন্য নেতাদের পাশাপাশি কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি তাহমিদুর রহমান সিজু, আসিফ সরকার, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি রায়হান সরকার, গাইবান্ধা সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ শতার্ধিক আওয়ামী লীগের অঙ্গসংগঠন নেতাকর্মীরা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ডেঙ্গু প্রতিরোধে মনোহরদীতে পরিচ্ছন্নতা অভিযান

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্...

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

কতদিন পরপর চুল পরিষ্কার করবেন?

ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখতে চুল পরিষ্কার রাখা জরুরি। তবে কত দিন পরপর চুল...

মাইকে ‘চোর’ ঘোষণা, গণপিটুনিতে নিহত ২

রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে মসজিদের মাইকে ‘চোর’ ঘোষণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা